বাংলাদেশের বিভাগসমূহ: সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ
বাংলাদেশের পরিচিতি · বিস্তারিত তথ্য

বিস্তারিত বিবরণ
বাংলাদেশ কেন্দ্রীয় সরকার ব্যবস্থার অধীনে পরিচালিত দেশ। দেশ পরিচালনা সহজ ও কার্যকর করতে পুরো দেশকে কয়েকটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা। মোট আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের অধীনে কয়েকটি জেলা আছে। এই কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে প্রশাসন সুষ্ঠুভাবে চলে, উন্নয়ন কাজ সহজে বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়।
প্রতিটি বিভাগ নিজ নিজ এলাকার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভাগের নিচে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসনিক ইউনিটগুলো কাজ করে।
বর্তমানে বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগ হলো:
ঢাকা বিভাগ: দেশের রাজধানী ঢাকা এই বিভাগের অন্তর্ভুক্ত। এতে মোট ১৩টি জেলা রয়েছে—ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
চট্টগ্রাম বিভাগ: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এই বিভাগে ১১টি জেলা আছে—বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙ্গামাটি।
রাজশাহী বিভাগ: উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বিভাগে ৮টি জেলা রয়েছে—বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জ।
খুলনা বিভাগ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বিভাগে ১০টি জেলা আছে—বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা।
বরিশাল বিভাগ: দক্ষিণাঞ্চলে অবস্থিত এই বিভাগে ৬টি জেলা রয়েছে—বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর।
সিলেট বিভাগ: উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এই বিভাগে ৪টি জেলা আছে—হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট।
রংপুর বিভাগ: উত্তরাঞ্চলে অবস্থিত এই বিভাগে ৮টি জেলা রয়েছে—দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।
ময়মনসিংহ বিভাগ: মধ্যাঞ্চলে অবস্থিত এই বিভাগে ৪টি জেলা আছে—জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর।
সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন আরও দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে—কুমিল্লা বিভাগ ও ফরিদপুর বিভাগ। এ দুটি বিভাগ গঠিত হলে দেশে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে দশটিতে।
এই প্রশাসনিক কাঠামো দেশের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অপরিহার্য ভূমিকা পালন করে চলেছে।
বাংলাদেশের বিভাগসমূহ: সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ সম্পর্কে
বাংলাদেশের বিভাগসমূহ: সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ ক্যাটাগরি: প্রশাসনিক বিভাগ.
বাংলাদেশ কেন্দ্রীয় সরকার ব্যবস্থার অধীনে পরিচালিত দেশ। দেশ পরিচালনা সহজ ও কার্যকর করতে পুরো দেশকে কয়েকটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা। মোট আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের অধীনে কয়েকটি জেলা আছে। এই কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে প্রশাসন সুষ্ঠুভাবে চলে, উন্নয়ন কাজ সহজে বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষের জীবনমান...