গাজীপুর সাফারি পার্ক
শ্রীপুর • গাজীপুর জেলা • ঢাকা



বিস্তারিত বিবরণ
গাজীপুর সাফারি পার্ক (পূর্বনাম: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক) হলো এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক। এটি গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ৩,৮১০ একর প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শালবনের ওপর প্রতিষ্ঠিত। রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, এশীয় কালো ভাল্লুক এবং জিরাফসহ নানা বন্যপ্রাণী উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ায়।
- প্রতিষ্ঠা ও উন্নয়ন: ২০১০ সালে পার্কটির প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয় এবং ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের মাস্টারপ্ল্যান তৈরি করে ২১৯.৮৯ কোটি টাকা ব্যয়ে এর আধুনিকায়ন করা হয়।
- নামকরণ ও সংস্কার: পূর্বে এটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ নামে পরিচিত হলেও ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী সংস্কার কাজ শেষে ১৫ নভেম্বর ২০২৪ থেকে এটি আনুষ্ঠানিকভাবে ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে পুনরায় চালু করা হয়।
- শালবনের প্রেক্ষাপট: গাজীপুরের ঐতিহ্যবাহী শালবন ভাওয়াল রাজার এস্টেটের অংশ ছিল। নগরায়ন ও পরিবেশগত হুমকির হাত থেকে শালবনের বানর, মায়া হরিণ, বেজি, বনবিড়াল ও অন্যান্য বিপন্ন প্রাণীর প্রাকৃতিক আবাস্থল রক্ষার উদ্দেশ্যে বন বিভাগ এই উদ্যোগ গ্রহণ করে।
পার্কের প্রধান প্রধান অংশসমূহ
গাজীপুর সাফারি পার্কের মূল আকর্ষণকে কয়েকটি প্রধান অংশে ভাগ করা হয়েছে:
১. কোর সাফারি পার্ক :এখানে দর্শনার্থীরা সুরক্ষিত সাফারি গাড়িতে করে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বন্যপ্রাণী প্রত্যক্ষ করেন।
- বিভাগসমূহ: বাঘ, সিংহ, আফ্রিকান চিতা, কালো ভাল্লুক, চিত্রা ও মায়া হরিণ, নীলগাই, জলহস্তী, এশীয় হাতি এবং আফ্রিকান সাফারি জোন (জিরাফ, জেব্রা ইত্যাদি)
- ২. সাফারি কিংডম : এই অংশে দর্শনার্থীরা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। এটি বন্যপ্রাণীর নৈপুণ্য, শিক্ষা ও চিত্তবিনোদনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে
- প্রধান আকর্ষণ: বিশাল পাখিশালা (এভিয়ারি), জিরাফ ফিডিং স্পট, প্রজাপতি কর্নার, কুমির পার্ক, স্নেক পার্ক, ক্যাঙ্গারু বাগান, কচ্ছপ ব্রিডিং সেন্টার, অডিটোরিয়াম ও পর্যবেক্ষণ টাওয়ার।
- ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম: প্রবেশদ্বারের কাছেই অবস্থিত, যেখানে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সম্পর্কিত শিক্ষণীয় তথ্য ও প্রদর্শনী রয়েছে।
প্রাণ বৈচিত্র্য
পার্কে দেশি-বিদেশি অসংখ্য প্রজাতির পশুপাখি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—বাঘ, সিংহ, হাতি, জলহস্তী, ভাল্লুক, ক্যাঙ্গারু, জেব্রা, নীলগাই, চিত্রা ও সম্বর হরিণ, কুমির, ময়ূর, মেকাউ এবং নানা প্রজাতির পরিযায়ী ও দেশীয় পাখি।
গাজীপুর সাফারি পার্ক সম্পর্কে
গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের একটি দর্শনীয় স্থান। এটি বন ও বন্যপ্রাণী ধরনের পর্যটন কেন্দ্র। এটি শ্রীপুর • গাজীপুর জেলা • ঢাকা এলাকায় অবস্থিত।
গাজীপুর সাফারি পার্ক (পূর্বনাম: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক) হলো এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক । এটি গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ৩,৮১০ একর প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শালবনের ওপর প্রতিষ্ঠিত। রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, এশীয় কালো ভাল্লুক এবং...